অর্ডার ক্যানসেল ও রিটার্ন পলিসি
১. অর্ডার ক্যানসেলেশন
অর্ডারটি পাঠানোর জন্য কুরিয়ারে হস্তান্তর করার পর অর্ডার ক্যানসেল করা যাবে না। তবে বিশেষ কারণে অর্ডার গ্রহণ করতে না চাইলে ডেলিভারি চার্জ পরিশোধ করে অর্ডারটি ক্যানসেল করতে হবে।
২. পণ্য গ্রহণ ও রিটার্ন
ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন পণ্যটি ভালোভাবে যাচাই করে নিন। পণ্য পছন্দ না হলে ডেলিভারি চার্জ পরিশোধ করে ডেলিভারি ম্যানের কাছেই পণ্যটি রিটার্ন করতে পারবেন।
৩. পণ্য গ্রহণের পর অভিযোগ
ডেলিভারি ম্যান চলে যাওয়ার আগে পণ্য যাচাই করে নেওয়ার অনুরোধ রইল। পণ্য গ্রহণ ও ডেলিভারি সম্পন্ন হওয়ার পর পছন্দ-সংক্রান্ত অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।
টাঙ্গাইল তাঁত কাব্যের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️